চীনে শক্তিশালী ভূমিকম্প
চীনের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল প্রায় ৫ দশমিক ১।
চীনের সিস্মোলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একথা বলা হয়েছে।
বার্তা সংস্থা জিনহুয়ার খবরে বলা হয়, এ ভূমিকম্পের কেন্দ্র ছিলো হেইলংজিয়াং প্রদেশের ড্যাকিং নগরীর প্রায় ৩৩ কিলোমিটার উত্তরে।
তবে এতে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সরকারের বরাত দিয়ে জিনহুয়া জানায়, ড্যাকিং, কিকিহার ও হারবিন এলাকার লোকজন এ ভূমিকম্প অনুভব করেছে।
