২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার পরিকল্পনায় জাপান

জাপান আগামী বছর সুপার কম্পিউটার তৈরির পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

কম্পিউটারটি বিশ্বের বর্তমান সুপার কম্পিউটার আইবিএম এর ব্লু জিনের চেয়ে ৭৩ গুণ বেশি দ্রুত কাজ করবে। এর মাধ্যমে সৌর জগতের গঠনসহ মানবদেহ ও ঔষধের বিক্রিয়ার বিষয়গুলো খুবই নিখুঁতভাবে নিরূপন করা যাবে।

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন (আইবিএম) নির্মিত আমেরিকান ব্লু জিন কম্পিউটার এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুততম কম্পিউটারের মর্যাদা ধরে রেখেছে। এই মেশিনে প্রতি সেকেন্ডে ১৩৬.৮ ট্রিলিয়ন ক্যালকুলেশন সম্ভব। কিন্তু জাপান প্রতি সেকেন্ডে ১০ কোয়াড্রিলিয়ন ক্যালকুলেশনে সক্ষম কম্পিউটার তৈরির পরিকল্পনা নিচ্ছে বলে জানায় জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান মন্ত্রণালয়। সেজন্য ব্যয় হতে পারে ৭২ কোটি থেকে ৯০ কোটি ডলার। বাজেট অনুমোদিত হলে ২০১১ সাল নাগাদ নতুন প্রজন্মের এই সুপার কম্পিউটার তৈরির কাজ সম্পন্ন হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

২০০২ সালে জাপানের আর্থ সিমুলেটর সুপার কম্পিউটারই ছিল বিশ্বের সবচেয়ে দ্রুততম। কিন্ত ২০০৪ সালে আমেরিকার ব্লু জিন এ শিরোপা নেয়।