২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে জাতিসংঘের গাড়িতে বোমা হামলা

কাবুলে একটি পুলিশ চেক পয়েন্টের সামনে সোমবার সকালে একটি বোমা বিস্ফোরণে দু’জন কর্মকর্তাসহ একজন পথচারী আহত হয় এবং জাতিসংঘের একটি গাড়ী সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 02:57 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পুলিশ প্রধান কর্ণেল মোহাম্মদ আকবর বলেন, কাবুল এয়ারপোর্টের কাছে একটি সড়কে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মার্কিন বাহিনী সোমবার এক বিবৃতিতে জানায়, পূর্ব আফগানিস্তানের রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা মার্কিন সামরিক গাড়ি বহরের কাছে বিস্ফোরিত হলে ছয়জন মার্কিন সেনা আহত হয়।