২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্ক পেনিসেলভেনিয়া স্টেশনে বোমাতঙ্ক

নিউইয়র্ক পেনসেলভেনিয়া স্টেশনে রোববার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর ঘণ্টাখানেকের জন্য পাতাল পথে ট্রেন ছাড়াও সকল প্রকার যানবাহন বন্ধ রাখা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 02:23 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

নিউইয়র্ক শহরের যানবাহন ব্যবস্থাপনার একজন মুখপাত্র বলেন, কয়েকজন পথচারি পাতাল পথে একটি ট্রেনকে লক্ষ্য করে কিছু ছুঁড়ে মারার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পেন স্টেশন বন্ধ করে দেয়া হয় এবং পুলিশ এলাকাটি সীল করে দেয়। স্টেশনের পশ্চিম পার্শে¦ মানুষের চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। পরে পুলিশ জানতে পারে আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনা ঘটানো হয়।

বেলা দেড়টায় স্টেশনটি যাত্রীদের জন্য পুনরায় খুলে দেয়া হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

লন্ডন ও মিশরে বোমা হামলার পর যখন নিউইয়র্কের পাতাল রেল পথগুলোতে তল্লাশী শুরু হয়েছে ঠিক তখনই নিউইয়র্কে বোমা হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে।