বিরল প্রজাতির তিমি বাঁচাতে বিজ্ঞানীদের আহ্বান
বিরল প্রজাতির তিমি হত্যা বন্ধে সমুদ বিজ্ঞানীরা জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাইন্স নামের এক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা এ আহবান জানিয়ে বলেছেন বিরল প্রজাতির ১০ তিমির মধ্যে আটটি তিমির মৃত্যুর কারণ সবসময় অজানা থেকে যায় যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর নর্থ আটলান্টিক মহাসাগড়ে যে পরিমাণ তিমি মারা যায়, তার ৮৩ শতাংশ মৃত্যুর সঠিক কারণ জানা যায় না। পৃথিবীতে বিরল ৩৫০টি রাইট তিমির মধ্যে গত ১৬ মাসেই কমপক্ষে আটটি তিমি মারা গেছে।
নিউ ইংল্যান্ড একুরিয়াম এর গবেষক এমি নোল্টনের নেতৃত্বে একদল সমুদ্র বিজ্ঞানী প্রতিবেদনটি তৈরী করেছেন।
এনডেঞ্জারর্ড স্পেসিস অ্যাক্টের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সমুদ্রে চলমান জাহাজ ও মাছ ধরার ট্রলারের চাকার আঘাতে তিমির প্রাণহানির ঘটনা রোধ করতে চাইলে জরুরি ব্যবস্থা নিতে হবে। যে কয়টি কারণে তিমিগুলো মারা যাচ্ছে জাহাজ ধাক্কা ও ট্রলারের দাঁতওয়ালা চাকার আঘাত অন্যতম।
যে এলাকায় তিমি বেশি বিচরণ করে সে এলাকায় জাহাজ চলাচলে বাধা প্রদান ও একসাথে অনেকগুলো ট্রলারকে মাছ শিকারে বাধা দেয়ার দিতে প্রতিবেদনে প্রস্তাব দেয়া হয়েছে।
এদিকে জাহাজ শিল্পের মালিকেরা বলেছে, তিমিকে চলাচলের জন্য জায়গা করে দিতে গিয়ে জাহাজের গতি ধীর করে দিলে এবং রুট পরিবর্তন করলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
