‘হেমিংওয়ে লুক এলাইক’ খেতাব জিতেছেন ফ্লোরিডার ডাক পিয়ন
একই চেহারাগুণে আরনেস্ট হেমিংওয়ে লুক-এলাইক প্রতিযোগিতায় ১৬০ জন প্রতিযোগীকে হারিয়ে সেরা নির্বাচিত হয়েছেন ফ্লোরিডার একজন ডাক পিয়ন।
নোবেল বিজয়ী, ‘দ্যা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ খ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে’র চেহারার সাথে সাদৃশ্য থাকায় এ খেতাব জিতেছেন বব ডটি নামক ৬১ বছর বয়স্ক এই ডাক পিয়ন।
শনিবার ফ্লোরিডা উপদ্বীপের কি ওয়েস্টে ২৫তম বার্ষিক হেমিংওয়ে ডেইজ ফেস্টিভ্যালে পরপর ১৩ বার অংশগ্রহনের পর বব এই খেতাব জেতেন। ১০৬ বছর আগে জন্ম নেয়া নোবেল বিজয়ী মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঠিক তারই মত দেখতে এমন একজনকে পুরষ্কৃত করার পরিকল্পনা থেকেই এ আয়োজন।
তবে সম্ভাব্য লুক-এলাইক হয়েছেন দক্ষিণ আফ্রিকা, হাঙ্গেরি, আয়ারল্যান্ড ও পুর্তেরিকো থেকে আগত কয়েকজন।
