২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকোবর দ্বীপপুঞ্জে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডিসেম্বরের ভয়াল সুনামির রেশ কাটতে না কাটতেই ভারতের নিকোবার দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 09:18 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক দুই। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চেন্নাই, বিশাখাপত্তম এবং থাইল্যান্ডের ফুকেটেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পশ্চিম নিকোবরের মিশার ৮৫ মাইল এবং ইন্দোনেশিয়ার বান্দা আচেহ’র ৭৫ মাইলের মধ্যে এ কম্পন অনুভূত হয়। ২৬ ডিসেম্বরের ভয়াবহ সুনামির পর থাই সরকার দ্বিতীয় দফায় দেশটিতে সামুদ্রিক ঢেউ সংকেত দিলেও দুই ঘন্টার মধ্যে তা উঠিয়েও নেয়। বাঙতাও, সুরিন ও কারোন থাই সামুদ্রিক এলাকা থেকে লোকজনদের রাতের অন্ধকারেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

যদিও যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে’র ওয়েভার্লি পারসন এ কম্পনের ফলে সুনামির মত বড় ধরনের কোন কিছুর আশঙ্কা করছেন না।

গত ডিসেম্বরে সুনামির আঘাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১০,০০০ লোক নিহত হয়।