২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে পুলিশের গুলিতে নিহত ব্যক্তি হামলাকারী নয়: স্কটল্যান্ড ইয়ার্ড

স্কটল্যান্ড ইয়ার্ড স্বীকার করেছে, লন্ডনের স্টকওয়েল টিউব স্টেশনে পুলিশের গুলিতে নিহত ব্যক্তি বৃহস্পতিবারের বোমা হামলার সাথে জড়িত নয়। স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে এ তথ্য দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 09:01 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জ্যঁ চার্লস ডি মেনিজিস (২৭) নামের ব্রাজিলিয়ান নাগরিককে স্টকওয়েলের টিউব স্টেশনে সাদা পোশাকধারী পুলিশ শুক্রবার গুলি করে হত্যা করে।

স্কটল্যান্ড ইয়ার্ডের বিবৃতিতে বলা হয়, লন্ডনের স্কটওয়েল পাতাল স্টেশনে ২২ জুলাই পুলিশের গুলিতে নিহত লোকটির পরিচয় উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি।

বিবৃতিতে এরকম একটি পরিস্থিতিতে পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনাকে মর্মান্তিক বলে আখ্যায়িত করা হয়েছে। এ জন্য লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিস দুঃখ প্রকাশ করে।

মানবাধিকার সংগঠন লিবার্টির পরিচালক শামী চক্রবর্তী ব্রাজিলিয়ান নাগরিককে হত্যার ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে লন্ডনের ব্রাজিলের দূতাবাস জানিয়েছে, নিহত ব্যক্তিটি ব্রাজিলিয়ান নাগরিক বলে পুলিশ তাদেরকে অবহিত করেছে।