২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালবেসে বিয়ে করা যাবে না

ভালবাসার বিয়ে বন্ধ করতে গুজরাটের নরেন্দ্র মোদির সরকার আদালতগুলোকে নতুন এক নির্দেশ দিয়েছেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 03:16 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এখন থেকে আদালতে বিয়ে নিবন্ধন করতে চাইলে পিতা-মাতা’র লিখিত অনুমতিপত্রের প্রয়োজন হবে।

সুরাটের ওলপাদ থেকে আসা কিশোর (২২) ও রাজুল (২০) নামের দুই যুবক-যুবতী বৃহস্পতিবার আদালতে বিয়ে করতে গেলে রাজ্য সরকারের আদেশের প্রেক্ষিতে সাব-রেজিস্টার কর্মকর্তা তাদেরকে পিতা-মাতা’র অনুমতি দেখাতে বলেন। অনুমতিপত্র ছাড়া তিনি বিয়ে নিবন্ধন করতে অস্বীকৃতি জানান। বিয়ের আগে তাদের পিতা-মাতার অনুমতিপত্র আদালতের কাছে দেখাতে হবে বলে সাব-রেজিস্টার অফিস থেকে তাদেরকে জানিয়ে দেয়া হয়।

রাজকোট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীলিপ প্যাটেল রাজ্য সরকারের নতুন আদেশের প্রতিবাদ করেছেন। তিনি বলেন, পূর্ণ বয়স্ক প্রতিটি মানুষের বিয়ে করার অধিকার রয়েছে। এর জন্য পিতা-মাতা বা অভিভাবকের অনুমতির কোনও প্রয়োজন নেই।

এ ব্যাপারে আইনমন্ত্রী অশোক ভাট ও স্বাস্থ্যমন্ত্রী আইকে জাদেজার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এটা তাদের বিষয় নয়। বিষয়টি নিয়ে তারা রাজস্ব বিভাগের সাথে কথা বলতে বলেন।