২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যারিজোনায় প্রচণ্ড দাবদাহে ১৮ আমেরিকানের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অ্যারিজোনা প্রদেশে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে কমপক্ষে ১৮ জন আমেরিকানের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 01:01 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সাহায্যকর্মীরা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় অ্যারিজোনা প্রদেশের মরু অঞ্চলে জুলাইয়ের প্রথমদিকে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ওই অঞ্চলের তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস (১১৫ ফারেনহাইট)। নিহতদের বেশিরভাগই ওই অঞ্চলের গৃহহীন ও যাযাবর লোক বলে ফিনিক্স রেসকিউ মিশনের সহকারি কর্মকর্তা স্টিফেন ফারউইগ জানিয়েছেন।

স্টিফেন ফারউইগ বলেন, গৃহহীনরাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। সূর্যের প্রচণ্ড তাপ থেকে তাদের রক্ষার কোন উপায় নেই। তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট। ভূমির তাপমাত্রা ১৩০ ডিগ্রি ফারেনহাইট। জুতা পরে থাকার পরও পা পুড়ে যাচ্ছে।