ব্যাংক সেবায় বিরক্ত বালকের বোমা হুমকি
ব্যাংকের ধীরগতির সেবায় বিরক্ত হয়ে পোল্যান্ডে ১০ বছর বয়সী এক বালক বোমা হামলার হুমকি দিয়েছে।
বুধবার দক্ষিণ পোল্যান্ডের শরজোভ শহরের একটি ব্যাংকে বালকটি টাকা তুলতে গেলে দীর্ঘক্ষণ তাকে অপেক্ষা করিয়ে রাখা হয়। বিরক্ত হয়ে বালকটি ব্যাংকের অভিযোগ জমা বাক্সে বোমা রাখার মিথ্যে হুমকি সম্পর্কিত একটি চিঠি দিলে পুরো ব্যাংকে তোলপাড় শুরু হয়ে যায়।
‘২৪ ঘন্টার মধ্যে যদি ৫০ হাজার জিলোটি (১৪,৬০০ হাজার মার্কিন ডলার) না দেয়া হয়, তাহলে বোমা মেরে সবাইকে উড়িয়ে দেয়া হবে’-এমন হুমকি দিয়ে ব্যাংকের এক কর্মকর্তার কাছে পাঠানো বালকের চিরকুটটি পাওয়ার পর সম্ভাব্য হামলার ভয়ে পুরো ব্যাংক জনশূণ্য করে দেয়া হয়।
পরে বালকটি স্বীকার করে ব্যাংকের আনুষ্ঠানিকতা শেষ করতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় তার ধৈর্যচ্যুতি ঘটে আর তখনই তার মাথায় খেলে যায় এ বুদ্ধি।
তবে ঘটনাটি এখন কোর্ট পর্যন্ত পৌঁছেছে বলে পোল্যান্ড পুলিশ জানিয়েছে।
