আমেরিকা নয়, ইংল্যান্ডেই থাকতে চান ম্যাডোনা
পপ সুপারস্টার ম্যাডোনা বিলাসী জীবনযাপন ছেড়ে স্বামী গাই রিচির হাত ধরে বেশ সাধারণভাবেই এখন জীবন কাটাচ্ছেন ইংল্যান্ডে।
তবে এ জীবনকে দারুণ উপভোগও করছেন বলে মন্তব্য করেন তিনি। ‘এখন আমি ইংল্যান্ডকেই ভালোবাসি এবং আমেরিকায় নয়, থাকতে চাই এখানেই’-এভাবেই মনের ভাব ব্যক্ত করেন তিনি।
দু’ সন্তানের জননী ‘ম্যাটেরিয়াল গার্ল’ ইংল্যান্ডের মনোরম শহর উইলশায়ারে এক হাজার একরের ওপর নির্মিত একটি বাসভবনে বসবাস করছেন বলে ইন্টারনেট ভিত্তিক মুভি ডাটাবেজে জানা গেছে।
