ভারতের বাজারে এবারও কোকাকোলার ব্যবসা মন্দা
বহুজাতিক পানীয় কোম্পনি কোকাকোলা বরাবরের মতো এবারও ভারতীয় বাজারে ব্যবসা জমাতে পারেনি।
ভারতের বাজার মন্দা হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়েছে।
কোকাকোলার মোট আয় এবার শতকরা চার ভাগ নেমে গেছে এবং ভারতীয় বাজারে ব্যবসা কমেছে শতকরা ১৪ ভাগ।
বৃহস্পতিবার পানীয় কোম্পানিটি তাদের ত্রৈমাসিক আয়ের হিসাব প্রকাশ করলে এই তথ্য জানা যায়।
দাম বৃদ্ধি ও কীটনাশক বিতর্ক দীর্ঘ মেয়াদী হওয়ায় ভারতে কোম্পানির ব্যবসা কমে গেছে।
কোকাকোলা’র চেয়ারম্যান এবং সিইও নেভিল ইসডেল বলেন, যুক্তরাষ্ট্রের বাজার ছাড়াও জার্মানি, ফিলিপাইন এবং বিশেষ করে ভারতের বাজারের জন্য আমাদের এখনও অনেক পরিশ্রম করতে হবে। এ সকল বাজার উদ্ভাবন ও বিপননে কার্যক্রম আরও বাড়াতে হবে।
তবে কোম্পানিটি বছরের বাকি সময় ভাল ব্যবসা করার আশা করছে।
