ইংল্যান্ড ও ওয়েলস এ অপরাধ বেড়েছে
ইংল্যান্ড এবং ওয়েলস এ অপরাধ গত এক বছরে এক লাখ ছাড়িয়ে গেছে। ক্রমেই সেখানে বেড়ে চলেছে অপরাধ। পুলিশী রেকর্ডে আগের বছরের তুলনায় ২০০৪-০৫ সালে অপরাধ বেশি হয়েছে ৭ শতাংশ।
যৌন হয়রানি ও চুরি বাদে ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৪৬টি। এভাবে মোট রেকর্ডকৃত অপরাধের সংখ্যা শতকরা ৬ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৬ হলেও বন্দুক অপরাধ বেড়েছে শতকরা ৬ শতাংশ।
৪৫ হাজার জনের সাক্ষাৎকারের ভিত্তিতে করা বৃটিশ ক্রাইম সার্ভে অনুযায়ী, সহিংস অপরাধ কমেছে ১১ শতাংশ।
ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড ডেভিস মনে করেন, সহিংস অপরাধ কমাতে সরকার বরাবরই ব্যর্থ হয়েছে।
বৃটেনের শহর দুটিতে অপরাধ কমাতে তিনি পানীয় আইন পরিবর্তন সংক্রান্ত পরিকল্পনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এখন পর্যন্ত সেখানে ২৪ ঘন্টা পানের অনুমতি রয়েছে।
তবে আশার কথা এই যে, ২০০২ সালের রেকর্ডকৃত সহিংস অপরাধের অর্ধেক তালিকায় কোন হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে স্বরাষ্ট্রমন্ত্রী চালর্স ক্লার্ক উল্লেখ করেছেন। যদিও ১২ মাসে বন্দুকযুদ্ধে ৭৩ জন নিহত হয়েছে, যা গত বছরের তুলনায় পাঁচগুণ বেশি।
এছাড়াও নরহত্যা, হত্যার হুমকি, গুরুতর হতাহতসহ অন্যান্য গুরুতর অপরাধ বড়েছে ৩ শতাংশ। যৌন হয়রানি বেড়েছে শতকরা ১৭ শতাংশ।
ক্রাইম সার্ভে’র হিসেব অনুযায়ী, অপরাধের সংখ্যা বছরে ১০ দশমিক ৮ মিলিয়ন বেড়েছে। যদিও ব্যবসা সংক্রান্ত অপরাধ ও ১৬ বছরের কম বয়সীদের অপরাধ এ তালিকা থেকে বাদ দেয়া হয়।
ইংল্যান্ড ও ওয়েলসে অপরাধের সংখ্যা নিয়ে স্বরাষ্ট্র বিভাগ থেকে পূর্বে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০০৩-০৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে শিশু ও বয়স্কদের ওপর অপরাধ সংঘঠিত হয়েছে ১৪ দশমিক ৭ মিলিয়ন। ক্লার্ক এক্ষেত্রে সরকারের ভায়োলেন্ট ক্রাইম রিডাকশন বিল-এর ওপর জোর দিয়ে বলেন, এই আইন পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষকে সহিংস অপরাধ ঠেকাতে ও জড়িত ব্যক্তিদের বিচারের ব্যবস্থা করার ক্ষমতা দেবে।
