২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে কারচুপি নিয়ে নিজের বিরুদ্ধেই তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিলেন অ্যারোয়া

ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোয়া তার বিরুদ্ধে আনা নির্বাচনী কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

অ্যারোয়ার বিরুদ্ধে ২০০৪ সালের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠার পর থেকেই বিরোধীরা পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

অ্যারোয়া কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সোমবার তিনি উর্ধ্বতন ক্যাথলিক বিশপকে লেখা এক খোলা চিঠিতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন।

ফিলিপাইনের জাতীয় টেলিভিশনে প্রেসিডেন্ট অ্যারোয়ার বরাত দিয়ে তার মুখপাত্র ইগনাসিও বুনিই এক বিবৃতিতে বলেন, নৈতিক দিক বিবেচনা করে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখতে একটি স্বতন্ত্র তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নিয়েছি।

প্রেসিডেন্ট অ্যারোয়া আরও বলেন, আমি বিশ্বাস করি যে, আমার সিদ্ধান্ত সরকার সঠিকভাবেই বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, আমি আশা করি তদন্ত কমিটি ঘটনার সঠিক তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা জনগণের কাছে তুলে ধরবে।

গত জুন প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোয়া ২০০৪ সালের নির্বাচনে একজন কর্মকর্তার সাথে টেলিফোনে আলাপের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তবে ভোট কারচুপির কথা তিনি অস্বীকার করেন।