এশিয়ায় ইসরাইলের রফতানি ১০ ভাগ ও আমদানি ২০ ভাগ বেড়েছে
ইসরাইলের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বৈদেশিক শ্রম বাণিজ্য সংক্রান্ত কর্তৃপক্ষ এশিয়ার তিনটি দেশ চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার সাথে লক্ষ্যমাত্রা অনুযায়ী রফতানির পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
ইসরাইল এশিয়ার এ তিনটি দেশ থেকে রফতানির শতকরা ১০ ভাগ বাড়িয়েছে। ২০০৫ সালের প্রথম ছয় মাসে রফতানি খাতে ইসরাইলের বাণিজ্যের পরিমাণ ছিলো তিন দশমিক ১২ বিলিয়ন ডলার। বিগত বছর ২০০৪ সালের প্রথম ছয়মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল দুই দশমিক আট বিলিয়ন ডলার।
অন্যদিকে এশিয়ার দেশগুলোর সাথে ইসরাইলের আমদানির পরিমাণ শতকরা ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে। ইসরাইলের ২০০৫ সালের প্রথম ছয়মাসে এশিয়ার দেশগুলোর সাথে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে চার দশমিক ৪৬ বিলয়ন। সার্বিকভাবে এশিয়ার দেশগুলোর সাথে ইসরাইলের বাণিজ্য সংক্রান্ত লেনদেন বেড়েছে শতকরা ১৫ ভাগ।
শিল্প, বাণিজ্য ও বৈদেশিক শ্রম বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক রনিত খান জানিয়েছেন, ইসরাইল এশিয়ার সাথে বাণিজ্য সংক্রান্ত লেনদেনের ওপর গুরুত্ব দিচ্ছে এবং এশিয়ার তিনটি দেশ থেকে তাদের বাণিজ্য জোরদার করবে।
শিল্প, বাণিজ্য, বৈদেশিক শ্রম ও বাণিজ্য সংক্রান্ত মন্ত্রণালয়ের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক অ্যামিরাম হেলেভী লেহার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার দেশগুলোর সাথে ইসরাইলের বাণিজ্য ঘাটতি ছিলো শতকরা ৩০ ভাগ। চীনের অর্থনীতিতে স্থিতিশীলতা না আসার ফলে ২০০৫ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।
