রেকর্ড ছাড়িয়েছে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনা
এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনা দিন দিন বাড়ছে। পাইলটের ভুল, প্রতিষ্ঠানের গাফিলতি এবং সুষ্ঠু নীতির অভাবেই এসব ঘটছে বলে ইউএসএ টুডে’র এক রিপোর্টে বলা হয়েছে।
২০০০ সালে সর্বোচ্চ ৮৪টি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত হয়েছে ৬০ জন। এ সময় শতকরা প্রায় ১০ শতাংশেরও বেশি লোক অ্যাম্বুলেন্স হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে।
প্রায় দুই-তৃতীয়াংশ দুর্ঘটনা অস্পষ্ট দৃশ্যমানতার কারণে হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
ডজনেরও বেশি পাইলটের সাথে কথা বলে বিমানবিদ, ফেডারেল কর্তৃপক্ষ ও বিমান প্রতিষ্ঠানের নির্বাহিরা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। এজন্য ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষকে দায়ি করে ইউএসএ টুডে প্রতিবেদন শেষে উল্লেখ করে, তারা জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে পারে না বলেই এমন দূর্ঘটনা ঘটছে।
২০০২ সালের দ্যা জার্নাল অব ট্রমা নামক একটি সাময়িকীর প্রতিবেদনের কথা উল্লেখ করে বলা হয়েছে, বেশিরভাগ হেলিকপ্টার অপেক্ষাকৃত কম আহত রোগী বহনে ব্যবহৃত হয়ে থাকে। তবে এই অ্যাম্বুলেন্স দ্রুতগামীতার কারণে প্রতি বছর প্রায় হাজার খানেক রোগীর জীবনও বাঁচিয়েছে। এক্ষেত্রে পাইলটরে প্রশংসা করতেও পিছপা হয়নি পত্রিকাটি। অনেক সময় জীবন বাজি রেখে হাসপাতালের ছাদে ল্যান্ড করে কিংবা ঝড়-বাদল উপেক্ষা করে বিমান চালিয়ে সাহসিকতার পরিচয়ও দিয়ে থাকেন তারা।
