২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ সরকারই লন্ডন হামলার সাথে জড়িত থাকতে পারে ঃ ইরানের ধর্মীয় নেতা

ইরানের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্ আহমাদ জান্নাতি বলেছেন, ইরাক ও আফগানিস্তানে ব্রিটেনের সামরিক উপস্থিতির পক্ষে তাদের যুক্তিকে আরও সমর্থনযোগ্য ও গ্রহণযোগ্য করার জন্য দেশটির সরকার লন্ডনের সাত জুলাইয়ের বোমা হামলার সাথে জড়িত থাকতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ইরানের গার্ডিয়ান পরিষদের আইন বিষয়ক প্রধান আয়াতুল্লাহ্ আহমাদ জান্নাতি বলেন, লন্ডনের হামলার পিছনে সম্ভাব্য অপরাধীর নাম আল-কায়েদা। কিন্তু আসল আল-কায়েদা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তার ভাষায়, লন্ডনের হামলার জন্য ব্রিটিশ নাগরিকরাই দায়ি।

জান্নাতি বলেন, আল-কায়েদাকে তৈরি করেছে কে? তোমরাই (বুশ ও ব্লেয়ার) তৈরি করেছে। তোমরাই আল-কায়েদার জনক।

তিনি আরও বলেন, লন্ডনের হামলার সাথে ব্রিটিশ সরকারই জড়িত। কেননা, এ হামলা থেকে সবচেয়ে বেশি লাভ হয়েছে তাদের। ইরাক ও আফগানিস্তানে ব্রিটিশ সামরিক উপস্থিতি সমর্থনযোগ্য করার জন্য তারা এ হামলা চালিয়েছে।