মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে কফি আনানের আহ্বান
জাতিসংঘের মহাসচিব কফি আনান নতুন করে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে ছড়িয়ে পড়া সংঘাত বন্ধের জন্য দু’পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সম্প্রতি ইসরাইলের নেতানিয়া শহরে আত্মঘাতী বোমা এবং গাজা থেকে রকেট হামলায় নিরীহ ইসরাইলিদের মৃত্যুকে দু:খজনক এবং অমার্জনীয় অপরাধ।
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চারদিনের এ সংঘাতে ১১ জন ফিলিস্তিনি এবং চারজন ইসরাইলি নিহত হয়।
আনান বলেন, ইসরাইলের ওপর হামলা প্রতিহত করতে ফিলিস্তিন সরকারের নিরাপত্তা বাহিনী যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তিনি আরও বলেন, ইসরাইলের আত্মরক্ষার আইনগত অধিকার রয়েছে। তবে সে অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে আনুপাতিক হারে শক্তি প্রয়োগ করতে হবে। বর্তমান জাটিল অবস্থার অবসান ঘটিয়ে পাশাপাশি অবস্থানরত উভয় দেশের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য শান্তি প্রক্রিয়ায় ফিরে আসা এবং স্থিতাবস্থা বজায় রাখা উচিত।
