২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ পার্লামেন্টে কোকেন

জার্মানির অন্যতম একটি প্রধান প্রচার মাধ্যমের অনুসন্ধানে ইইউ পার্লামেন্টে কোকেনের সন্ধান পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 11:34 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

স্যাট-১ নামের একটি চ্যানেল ব্রাসেলসে অবস্থিত পার্লামেন্টের টয়লেটসহ অন্যান্য ৪৬টি পাবলিক স্থান থেকে শ্লেষ্মা, কফ ইত্যাদি সংগ্রহ করার জন্য কয়েকজন প্রতিবেদক পাঠালে প্রায় ৪১টি স্থান থেকেই কোকেনের সন্ধান পাওয়া যায়।

স্যাম্পল নিরীক্ষণকারীরা বলেছেন, এত বিপুল পরিমাণ কোকেন পোশাকের মধ্যে লুকিয়ে আনা হতে পারে।

অন্যদিকে ন্যুরেমবার্গের ইন্সটিটিউট ফর বায়োমেডিকেল অ্যান্ড ফার্মাসিটিক্যাল রিসার্চ-এর প্রফেসর ফ্রিটজ সোরগেল মনে করছেন, ইউরোপে কোকেনের বি¯তৃত ব্যবহারের কারণেই বেশ খোলামেলা ভাবেই পার্লামেন্টে কোকেন আনা হচ্ছে।

একইভাবে অন্য বিল্ডিংগুলোতেও কোকেন পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এভাবে প্রতিবেদক পাঠিয়ে কোকেন পরীক্ষা করাটা কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্লামেন্টের একজন মূখপাত্র ভ্যান ডেন ব্র“ক।