সন্ত্রাসবাদে মুসলিম বিশ্বের সমর্থন কমেছে
সাধারণ নাগরিকদের উপর আত্মঘাতি বোমা হামলা ও ইসলাম রক্ষার নামে অন্যান্য সহিংসতামূলক কর্মকান্ডের প্রতি পাঁচটি মুসলিম সংথ্যাগরিষ্ঠ জনসংখ্যার দেশে সমর্থন হ্রাস পেয়েছে।
নতুন এক সমীক্ষায় দেখা গেছে, লেবানন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, মরোক্কোয় এই সমর্থন কমেছে। তবে জর্ডানে তা বৃদ্ধি পেয়েছে । খবর বিভিন্ন বর্তা সংস্থার।
উল্লিখিত ছয় দেশসহ মোট ১৭ টি দেশে এই জনমত জরীপ জালানো হয়।
পিউ গ্লোবাল অ্যাটিচিউড নামে পরিচিত এই সমীক্ষায় দেখা যায়, ছয়টি মুসলিম দেশে ওসামা বিন লাদেনের জনপ্রিয়তা কমেছে।
ইন্দোনেশিয়া, মরোক্কো, তুরস্ক, লেবাননে আল কায়দা নেতাদের প্রতি আস্থা কমেছে।
কিন্তু জর্ডান ও পাকিস্তানে তা বেড়েছে।
গত সপ্তাহে লন্ডনে বোমা হামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রকাশিত হয় এই সমীক্ষা রিপোর্ট।
বর্তমান বিশ্বে মুসলমানরা ইসলামের ভূমিকাকে কীভাবে দেখছে, বিভিন্ন দেশের জনসাধারণ প্রধান প্রধান ধর্মীয় গ্রুপগুলোকে কীভাবে মূল্যায়ন করে ইত্যাদি বিষয়ে অবহিত হবার লক্ষ্যে এই সমীক্ষা চালানো হয়।
মরোক্কোয় প্রতি দশজনের মধ্যে সাত জনই মনে করে, ইসলামি সন্ত্রাসবাদ তাদের দেশের জন্য হুমকি সরূপ। এই হার পাকিস্তানে দশের মধ্যে পাঁচ জন, তুর্কি ও ইন্দোনেশিয়ায় এই হার দশের মধ্যে প্রায় পাঁচ জন, লেবাননে দশ জনের মধ্যে তিন জন । এক মাত্র জর্ডানেই এই হার দশে দশজন।
মরক্কোয় শতকরা ৫৬ ভাগ লোক ইরাকে মার্কিনী ও অন্যান্য পশ্চিমাদের ওপর আত্মঘাতী বোমা হামলার পক্ষে মত দিয়েছে। লেবানন ও জর্ডানের প্রায় পঞ্চাশ ভাগ লোক একই মত দেয়। অন্যদিকে তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠরা এ বিষয়ের বিরোধিতা করে।
মুসলিম সংক্ষাগরিষ্ঠ ছয়টি দেশের প্রায় ১৭ হাজার নাগরিককে নমুনা হিসাবে নিয়ে এপ্রিলের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত এই ভোট গ্রহন সম্পন্ন হয়।
