২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তিনটি সূর্যের সন্ধানলাভ

মহাকাশ বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরে এমন একটি গ্রহের অস্তিত্ত্বের অবস্থান চিহ্নিত করেছেন, যেখানে রয়েছে তিনটি সূর্য । এর ফলে মহাকাশ বিজ্ঞানীরা এতদিন একটি গ্রহের যে গাঠনিক ব্যাখ্যা দিয়েছেন, তা চ্যালেঞ্জের মুখোমুখি হল। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নেচার জার্নালের চলতি সংখ্যায় ক্যালটেকের মহাকাশবিদ ম্যাসিয়েজ কোনাকির লেখা থেকে এ তথ্য জানা যায়। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসে পরিপূর্ণ নতুন গ্রহটি জুপিটারের চেয়ে একটু বড়। এইচডি ১৮৮৭৫৩ নামে পরিচিত তিন সুর্য সংবলিত গ্রহটি প্রধান হলুদ সূর্যকে ঘিরে আপন কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে ১৪৯ আলোকবর্ষ দূরে এর অবস্থান।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’র এক বিবৃতিতে বলা হয়েছে, পৃথিবীর উপরিভাগে দাঁড়াতে পারলে আকাশে এই তিন সূর্য বিশিষ্ট নতুন গ্রহটি দেখা যাবে। কেন্দ্রের প্রধান সূর্যটি হলুদ রংয়ের। অন্য দু’টির মধ্যে অপেক্ষাকৃত বড়টি কমলা ও ছোটটি লাল রংয়ের।

গ্রহ সাধারণত ধুলো-বালি ও গ্যাসে পরিপূর্ণ এবং এদের একটিই সূর্য থাকে- মহাকাশ বিজ্ঞানীদের এতদিনের এমন দাবি নতুন তিন সূর্যবিশিষ্ট গ্রহের আবিস্কারের মধ্যে দিয়ে তাদের সেই তত্ত্ব চ্যালেঞ্জের মুখোমুখি হল। অবশ্য এ আবিস্কারের ফলে বিজ্ঞানীদের উপকারই হয়েছে। কেননা, নতুন নতুন গ্রহ অনুসন্ধানের ক্ষেত্রে তাদের চিন্তার পরিসীমা আরও বি¯তৃত হল।

মহাকাশবিদ কোনাকি নতুন গ্রহটিকে ট্যাটোইন প্লানেটস নামে আখ্যায়িত করেছেন। এর সাথে নতুন নতুন গ্রহ আবিস্কারের ক্ষেত্রে নতুন পদ্ধতি ব্যবহারের উপায় কোনাকি পেয়েছেন বলে জানিয়েছেন। নতুন পদ্ধতি অনুসারে, দুই অথবা বহু তারকা বিশিষ্ট সিস্টেমটির সকল গতি বিবেচনায় রেখে নতুন নতুন গ্রহের অবস্থান খুঁজে বের করার চেষ্টা চালানো হবে।