২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর জীবন বাঁচাতে নিষেধাজ্ঞা অমান্য

অসুস্থ স্বামীর জীবন বাঁচাতে সৌদি শহরে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে এক মহিলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 02:32 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

সৌদি আরবের একটি দৈনিক পত্রিকা জানায়, আরবের পূর্ববর্তী শহর দাম্মান থেকে গাড়ি চালিয়ে রাজধানী রিয়াদে আসছিলো ওই দম্পতি। হঠাৎ করে তার স্বামী শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে গেলে গাড়ি চালনায় পারদর্শী স্ত্রী ১০ মাইল বেগে গাড়ি চালিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। শহরে গাড়ি চালানোর জন্য এ মহিলাকে দেশটির পুলিশ জরিমানা করতে গেলে তিনি জানান, স্বামীকে প্রাণ রক্ষায় তিনি এ আইন অমান্য করেছেন।

গাড়ি চালানোর সুযোগ থাকলে মহিলারা বাইরে পুরুষদের সাথে মেলামেশার সুযোগ পাবে এ অজুহাতে সৌদি আরবের প্রধান শহর ও প্রধান সড়কগুলোতে মহিলাদের গাড়ি চালানোর ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তবে  গ্রাম বা অল্প জনবসতি এলাকাগুলোতে গাড়ি চালানো যায়।

এর আগে এ নিষেধাজ্ঞা শিথিল করে দেয়ার আবেদন জানানো হলেও সৌদি রাজতন্ত্রের উপদেষ্টা শুরা কাউন্সিল এবং শক্তিশালী গৃহায়ণ মন্ত্রী প্রিন্স নায়েফ তা বাতিল করে দেন।