২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরো দেড়শ স্পেশাল ফোর্স পাঠাবে অস্ট্রেলিয়া

তালেবান যোদ্ধাদের অব্যাহত হামলাকে প্রতিহত করতে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে আরও দেড়শ স্পেশাল ফোর্স পাঠাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেন, সেপ্টেম্বরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন উপলক্ষ্যে এই সৈন্যদের পাঠানো হবে এবং তারা সেদেশে এক বছর অবস্থান করবে।

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার ২০০১ সাল থেকে দেড় হাজার সেনা মোতায়েন রয়েছে । আগামী বছর আফগানিস্তান থেকে এই সেনা প্রত্যাহার করার কথা।

ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সরকারকে আরো সহায়তা দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিলো।

জন হাওয়ার্ড সাংবাদিকদের বলেন, পার্লামেন্ট নির্বাচনে আফগানিস্তানে এর ফলে একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে যদিও দেশটিতে তালেবান  যোদ্ধা ও আল-কায়দার হামলা অব্যাহত রয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়া আফগানিস্তানে ভূমি মাইন অপসারণে একজন প্রকৌশলীকে সেদেশে পাঠিয়েছে।