২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই বিমানবন্দরে যাত্রী চলাচল বেড়েছে ১৩.৭ শতাংশ

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় এ বছরে প্রথম ছয়মাস যাত্রী চলাচল বেড়েছে ১৩ দশমিক সাত শতাংশ। অন্যদিকে ছয় লাখ ২৬ হাজার দুইশ’ ১৪ টন মালামাল বহন করে দুবাই কার্গো ভিলেজের প্রবৃদ্ধি ঘটেছে ১৭ শতাংশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 12:53 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

গত বছর দুবাই বিমানবন্দরে যাত্রী নিবন্ধন সংখ্যা ছিল ১০ কোটি চার লাখ ১৪ হাজার একশ’ ৪৩ জন, সেখানে এ বছরের প্রথমার্ধে তা বেড়ে হয়েছে ১১ কোটি আট লাখ ৩৭ হাজার দুইশ’ ৭১ জনে। তবে এ বছরের জানুয়ারি ও মার্চ মাসে সর্বোচ্চ যাত্রী গমন করে - যথাক্রমে ১১ দশমিক নয় শতাংশ ও ১৬ দশমিক সাত শতাংশ। তাছাড়া গত ছয় মাসে এক লাখ পাঁচ হাজার ছয়শ’ ৪৬ বার বিমান চলাচল করে। এর শতকরা হার দাঁড়িয়েছে ১১ দশমিক চার শতাংশ। গত বছর  মাত্র ৯৪ হাজার ৭শ’ ৯৫ বার বিমান চলাচল করে।

জুন মাসটি দুবাই কার্গো ভিলেজের জন্য বেশ সাফল্যজনক বলা চলে। এ সময় প্রবৃদ্ধি হার ছিল ১৭ শতাংশ। তবে চলতি বছরের মার্চে গত বছরের একই সময়ের চাইতে ১৮ হাজার চারশ’ ৫৫ বার বেশি বিমান ওঠানামা করে ১৪ দশমিক আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে।

এমির‌্যাটস গ্র“পের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাঈদ আল-মাকতুম, দুবাই সিভিল এভিয়েশন বিভাগের জন্য ২০০৫ সালের প্রথমার্ধ অসম্ভব ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত ও দুবাইয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমেই বেড়ে চলেছে এবং দুবাইয়ের পর্যটনও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখছে। দুবাই ক্রমেই মানুষের সবচেয়ে অধিকতর পছন্দনীয় স্থান হয়ে ওঠায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ২০১০ সালের মধ্যে ৬০ মিলিয়ন যাত্রী ধারণ করার ক্ষমতা অর্জনের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

এ বছরের প্রথমার্ধে দুবাই শুল্কমুক্ত বাণিজ্যের মাধ্যমে আয় করে দুইশ’ ৮৩ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের তুলনায় এ হার বেড়ে হয়েছে ১৯ শতাংশ। ফলে আরেকটি রেকর্ড বছর গড়তে যাচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

এর পাশাপাশি তারা প্রথম ছয় মাসে   তিন হাজার তিনশ’ ১০টি এক্সিকিউটিভ ফ্লাইট সার্ভিস পরিচালনা করেছে। গত বছর এ সংখ্যা ছিল মাত্র দুই হাজার ২২টি। শুধু যাত্রী চলাচল নয়, তাদের বসবাসের মাধ্যমে দুবাই আন্তর্জাতিক হোটেলও আয় করছে বিপুল পরিমান অর্থ।