২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল সরকারের কাছে জন্ম নিয়ন্ত্রণে ভর্তুকি চেয়েছে কয়েকটি সংগঠন

ইসরায়েলি নারীরা জন্ম নিয়ন্ত্রণের বিকল্প হিসেবে গর্ভপাত করে থাকে। ইসরায়েল হাইকোর্টে দায়ের করা একটি আবেদনে কয়েকটি মানবাধিকার  সংগঠন ও চিকিৎসকরা এ দাবি করে। জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে সরকারি ভর্তুকি চেয়ে হাইকোর্টে এ আবেদন দায়ের করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

আবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকারের জনস্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে নারীদের জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং এ ধরনের পদক্ষেপ না থাকাটা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিভিন্ন বার্তাসংস্থা সূত্রে জানা যায়, অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইট, হাইফা ভিত্তিক নারী সংগঠন ক্যায়ান ও আদভাহ সেন্টার ও মানবাধিকারবাদী চিকিৎসকরা এ আবেদন দায়ের করে। আবেদন দায়েরকারীরা সংগঠনগুলো বলেছে, বাজেট সংক্রান্ত বিবেচনায় স্বাস্থ্যখাত থেকে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি বাদ রাখা হয়নি। উচ্চ জন্মহার উৎসাহিত করার জন্যই স্বাস্থ্যখাতে জন্ম নিয়ন্ত্রণ বাবদ কোনও বরাদ্দ রাখা হয়নি।