২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন আফগানিস্তানসহ বিশ্বের যে কোনও স্থানে থাকতে পারে

আল-কায়দা নেটওয়ার্কের প্রধান ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে পাকিস্তানের বক্তব্য হল- বিন লাদেন এবং তার প্রধান সহযোগী কোথায় আছে তা তাদের জানা নেই। তবে তারা আফগানিস্তানসহ বিশ্বের যে কোনও স্থানে থাকতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 11:51 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জলিল আব্বাস জিলানি বলেছেন, আল-কায়দা নেতারা বিশ্বের যে কোনও জায়গায় লুকিয়ে থাকতে পারে। এর মধ্যে আফগানিস্তানও রয়েছে।

এর আগে রোববার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল রহিম ওয়ারদাই এক সংবাদ সম্মেলনে আল-কায়দা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে রয়েছে বলে দাবি করেন।

আফগান প্রতিরক্ষামন্ত্রী ওয়ারদাই বলেন, ওসামা বিন লাদেন ও তালেবান নেতা মোল্লা ওমর অনবরত স্থান পরিবর্তন করছে। তারা এক জায়গায় দীর্ঘসময় অবস্থান করছে না। তবে তারা সীমান্তের কাছাকাছি কোথাও থাকতে পারে।

এর আগে শুক্রবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছিলেন, ওসামা বিন লাদেন আফগানিস্তানে নেই।

তবে লাদেন কোথায় লুকিয়ে আছে তা তাদের জানা নেই বলে তিনি জানান।