২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে প্লাস্টিক এক্সপ্লোসিভের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে !

লন্ডনে বোমা হামলায় ছোট আকৃতির ডিভাইস ব্যবহার ও বিস্ফোরণের ব্যাপকতা দেখে বিস্ফোরক বিশেষজ্ঞরা ধারনা করছেন, সামরিক বাহিনীতে ব্যবহৃত প্লাস্টিক এক্সপ্লোসিভের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

একজন সামরিক বিশেষজ্ঞ শুক্রবার জানান, ছোট আকৃতির বোমাগুলো দেখে বোঝা যায়, সন্ত্রাসীরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর উদ্দেশ্যেই শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করেছে। সামরিক বাহিনীতেই এ ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন প্লাস্টিক এক্সপ্লোসিভ তৈরী করা হয় বলে জানিয়েছেন তিনি।

স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাস বিরোধী ইউনিটের প্রধান অ্যান্ডি হেইম্যান মনে করেন, প্রায় দশ পাউন্ড (পাঁচ কেজি) ওজনের এই ধরনের একটি বোমার বিস্ফোরণেই তিনটি পাতাল ট্রেন এবং একটি বাসে প্রায় ৫০ জন নিহত হয়েছে। বিস্ফোরণে ট্রেনগুলোর বেশ কয়েকটি বগি সম্পূর্নরূপে বিধ্বস্ত হয় এবং বাসের ছাদ উড়ে যায়। শুধু এই বিস্ফোরণেই মারা যায় ১৩ জন যাত্রী।

হেইম্যান বলেন, বোমাগুলো খুব সম্ভবত ট্রেনের আসন অথবা বাসের পাটাতনের নীচে স্থাপন করা হয়েছিল। তিনি আরও জানান, ১৯৯০ সালে ব্রিটেনে আইরিশ রিপাবলিকান আর্মি যে বোমা হামলা চালায়, তা ছিল চেক-এ তৈরী সিমটেক্স-বি বিস্ফোরক। বিস্ফোরকের রং এবং গন্ধ না থাকায় এর সণাক্তকরণ কঠিন হয়ে দাঁড়ায়।