সেপ্টেম্বরে ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইতালি
ইতালি এ বছরের সেপ্টেম্বরে ইরাক সেনা প্রত্যাহার শুরু করবে। ইতালির প্রেসিডেন্ট সিলভিও বার্লোসকোনি শুক্রবার একথা বলেন।
ইতালি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে ইরাক যুদ্ধে অংশ নিয়েছে। গত কয়েক মাস ধরে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে বার্লোসকোনি জনগনের চাপের মুখে রয়েছেন।
বার্লোসকোনি বলেন, “আমরা সেপ্টেম্বর নাগাদ ইরাক থেকে ইতালির ৩শ’ সেনাকে প্রত্যাহার করে নেব।”
তিনি অবশ্য এও বলেছেন, তার সিদ্ধান্ত ইরাকের নিরাপত্তার ওপর নির্ভর করছে এবং পরিবর্তন হতে পারে। ইরাক যুদ্ধে ইতালির ৩ হাজার সেনা অংশ নিয়েছে। বার্লোসকোনি সেপ্টেম্বর নাগাদ ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দিলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিয়ানফ্রান্সো মিনি বলেছেন, ২০০৬ সালের শুরুতেই ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেয়া হতে পারে।
