২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বোমা হামলা সত্ত্বেও ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে না জাপান

জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি বলেছেন, লন্ডনে বোমা হামলা  সত্ত্বেও তারা ইরাক থেকে  সেনা প্রত্যাহার করবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 02:53 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

লন্ডন হামলা জাপানের উপর কোন প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দুটি ঘটনা এক নয়।  ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেন, এ মুহুর্তে ইরাক থেকে  সেন্য প্রত্যাহারের কোন চিন্তা তাদের নেই।

কোইজুমি বলেন, এটা একটা সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসের সাথে কোন আপোষ নেই। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহিৃত করে বিচারের সম্মুখীন করতে হবে। তিনি বলেন, সারা বিশ্বে সন্ত্রাস দমনে তারা আন্তর্জাতিক গোষ্ঠীর সাথে একসাথে কাজ করবে।