২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বোমা বিস্ফোরণ: হামলার সূত্র খুঁজছে পুলিশ ও গোয়েন্দারা

লন্ডনে বৃহস্পতিবারের বোমা হামলার সূত্র অনুসন্ধানে নেমেছেন ফরেনসিক ও গোয়েন্দা কর্মকর্তারা। ঘটনা তদন্তে স্পেন থেকেও অনুসন্ধানী বিশেষজ্ঞ দল আনা হচ্ছে। এদের সাথে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বৃটিশ পুলিশ দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 02:47 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পরপর চারটি বোমা হামলার সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে তারা।

পাঁচ মিনিটের ব্যবধানে, নাকি ২৫ মিনিটের ব্যবধানে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে, পুলিশ সে ব্যাপারটি খুঁজে বের করার চেষ্টা করছে।

ফরেনসিক দল টিউব টানেলসহ বিস্ফোরিত অন্যান্য স্থান থেকে আলামত সংগ্রহ করে সেখানে কি ধরণের বোমা ব্যবহার করা হয়েছে তা বের করার চেষ্টা করছেন।

সর্বশেষ বিস্ফোরিত ৩০ নম্বর বাসটিও ফরেনসিক পরীক্ষার জন্য সরিয়ে নেয়া হয়েছে।

এছাড়াও ক্লোজসার্র্কিট ক্যামেরার বিভিন্ন ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছেও এ ধরণের কোন তথ্য থাকলে তা প্রকাশের জন্য বলা হয়েছে।

তদন্তকারীরা এই মুর্হূতে কয়েকটি প্রশ্ন ধরে তদন্ত কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। হামলাকারীরা যুক্তরাজ্যেরই নাকি বাইরের দেশ থেকে সন্ত্রাসী হামলা চালেিয়ছে সেটাই এখন তাদের মূখ্য তদন্ত। এক্ষেত্রে আল-কায়েদার সাথে জড়িত থাকার বিষয়টিকেও বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। সন্ত্রাস-বিরোধী ব্রাঞ্চের প্রধান অ্যান্ডি হেইম্যান বলেন, পাতাল ট্রেনসহ বাসের সিটে ১০ আউন্স বা ৪ দশমিক ৫ কেজি ওজনের উচ্চ ক্ষতাসম্পন্ন বোমার অংশবিশেষ পাওয়া গেছে।

এদিকে কিং ক্রস ও রাসেল স্কয়ারের মাঝামাঝি পাতাল ট্রেনে এখনও নিহত ব্যক্তিদের লাশ পড়ে রয়েছে। টানেলটি অরক্ষিত বলে সেখানে কাজ করা সম্ভব হচ্ছে না। আবার মাটির ১০০ ফুট নিচে কিছুটা সরু পিকাডেলি টিউবটিও কিছুটা বিপদজনক। যে কারণে এখনও অনেক লাশ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়রা হন্যে হয়ে খুঁজছে তাদের স্বজনদের। মৃতের পাশাপাশি হতাহত হয়েছে আরও ৭০০ জন। এর মধ্যে ২২ জনের অবস্থা আশংকাজনক।