২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচে’ জীবিত লম্বা মানুষ এখন মঙ্গোলিয়ায়

মঙ্গোলিয়ার মধ্যাঞ্চলে বসবাসকারী জি শান বিশ্বের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচে’ বেশি লম্বা হওয়ার গৌরব নিয়ে গ্রীনিচ বুক অব রেকর্ডে নাম লেখাতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

জি শানের উচ্চতা সাত ফুট আট দশমিক নয় পাচ ইঞ্চি।

নতুন রেকর্ডধারী জিশানের মায়ের উচ্চতা ছিলো পাঁচ ফুট দুই ইঞ্চি। ১৬ বছর বয়স পর্যন্ত তার উচ্চতা ছিলো আর দশজনের মতোই বেশ স্বাভাবিক। কিন্তু জিশান যখন ১৬ বছর বয়সে পদার্পণ করেন তখন তার উচ্চতা আকস্মিক ভাবে বেড়ে যায় যা তার পূর্ববর্তী লম্বা মানুষ তিউনিশিয়ার রোদোওয়ানি কারবিবকেও ছাড়িয়ে যায়।

কারবিব ১৯৯৯ সাল পর্যন্ত বিশ্বের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচে’ বেশি উচ্চতার অধিকারী ছিলেন। কারবিবের উচ্চতা ছিলো সাত ফুট আট দশমিক নয় ইঞ্চি।

জি শানের বর্তমান বয়স ৫৪ এবং গ্রিনিচ সে গ্রিনিচ বুক অব রেকর্ডের ১১ তম লম্বা ব্যক্তি। এর আগেও মঙ্গোলিয়ার আরো পাঁচ ব্যক্তি  অধিক উচ্চতার অধিকারী হওয়ায় গ্রীনিচ বুক রেকর্ডে নাম লেখিয়েছিলেন।

মধ্য মঙ্গোলিয়ার চিফেং সিটি হাসপাতালের চিকিৎসকররা জানান, জি শানের বেড়ে ওঠার ঘটনা স্বাভাবিক এবং অতিরিক্ত হরমোনের কারণে যে তিনি বেশি লম্বা মানুষের অধিকারী হয়েছেন এমন নয়।