লন্ডনের নিহতদের স্মরণে নিইউয়র্কে ‘শোক বই’
নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লোমবার্গ লন্ডনে ভয়াবহ বোমা হামলায় নিহতদের স্মরণে শোক বই খুলেছেন।
নিউইয়র্ক মেয়র মাইকেল ব্লোমবার্গ বলেন, আমরা ইতোমধ্যে লন্ডনে যুক্তরাষ্ট্রের চার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে পাঠিয়েছি এবং ঘটনা উদঘাটনে আরও গোয়েন্দা সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমরা যুক্তরাজ্যের অনেক সাহায্য গ্রহণ করেছি । এখন আমরা তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা দেব।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ব্রিটিশ কনস্যুলেট ভবনে শোক বইতে স্বাক্ষর করেছেন।
তিনি ল-নের ঘটনাকে ১১ সেপ্টেম্বরের ঘটনার সাথে তুলনা করে বলেন, লন্ডনের হামলা ১১ সেপ্টেম্বরের কথা স্মরণ করিয়ে দেয়।
ব্রিটিশ কনস্যুলেট জেনারেল স্যার ফিলিপ থমাস বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ঐতিহ্য ও মূল্যবোধ একই। যুক্তরাষ্ট্র ব্রিটেনের ঘনিষ্ঠ মিত্র এবং এজন্য সকল মার্কিন নাগরিকের সহমর্মিতা সত্যিই প্রশংসাযোগ্য।
