২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবা ও হাইতিতে হারিকেন ডেনিসের আঘাত

কিউবা ও হাইতিতে হারিকেন ডেনিস আঘাত হেনেছে। এসময় বাতেসের গতিবেগ ছিল ঘন্টায় ১২৫ মাইল। হারিকেন ঝড়টি প্রচ- গতিতে কিউবার হাভানার ওপর দিয়ে বয়ে যায় এবং পরে এটা ফ্লোরিড়ার দিকে প্রবাহিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ফ্লোরিডা, মিসিসিপি, লুইসিয়ানা এবং আলাবামার গর্ভনর জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং অধিবাসীদের দুর্যোগকালীন সময় ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন।

কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বলেছেন, ক্যারিবিয়ান দ্বীপে আঘাত হানা প্রচ- ঝড়ে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছে। এছাড়া হাইতিতেও আরও পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিউবার ভূতাত্ত্বিক জরিপ বিভাগ এবং জনপ্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে জাতীয় আবহাওয়া দফতর জানায়, হারিকেন ডেনিসের আঘাতের ফলে সিয়েনফুয়েগস এলাকার শতকরা ৮৫ ভাগ বিদ্যুৎ লাইন বিপর্যস্ত এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের বেশিরভাগ এলাকাতেই হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা হারিকেন ডেনিসকে ‘ভয়ঙ্কর বিপদ’ হিসেবে চিহ্নিত করেছে যা ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বন্যার সৃষ্টি করতে পারে।

ফ্লোরিডার গভর্নর জেব বুশ বলেছেন, ডেনিস এ এলাকার জন্য একটি হুমকি স্বরুপ। গত বছর ফ্লোরিডায় হারিকেন ডেনিস চারবার আঘাত হেনেছিল।