২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন হামলায় নিহতের সংখ্যা ৫০ জনেরও বেশি

 লন্ডনের বোমা হামলায় নিহতের সংখ্যা ৫০ জনেরও বেশি বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ প্রধান স্যার ইয়ান ব্লেয়ার। তিনি বলেন, এ পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে রাসেল স্কোয়ারের টিউব ট্রেনের ধ্বংস স্তুপের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 10:56 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এদিকে হামলাকারীদের ধরতে ব্যাপক গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে।

বোমা হামলার শিকার হয়েছেন, এমন অনেকের আত্মীয়-পরিজনও দিশেহারা হয়ে খুঁজছেন আপনজনদের।

লন্ডন মেট্রোপলিটন কমিশনার টাভিস্টক স্কয়ারে দোতলা বাসে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে বলে জানান। তবে এই হামলা যে আত্মঘাতী হামলাকারীদের কাজ এবং সন্ত্রাসী দল যে এখন ব্রিটেনেও তাদের কর্মকা- শুরু করেছে সে ব্যাপারে স্যার ইয়ান নিশ্চিত বলে জানান।

এদিকে হামলাকারীদের খুঁজে বের করতে তৎপর লন্ডন পুলিশ বিভাগ।

বোমা বিস্ফোরণের সময় মিলিয়ে তিনি ধারণা করছেন, কোন একক ব্যক্তির মাধ্যমে চারটি বোমা হামলা হয়নি।

শুধু যুক্তরাজ্যের নয়, এ হামলার শিকার হয়েছেন সিয়েরা লিয়ন, অস্ট্রেলিয়া, পর্তুগাল, পোল্যান্ড এবং চীনা নাগরিকরা।

জনজীবন স্বাভাবিক করতে পুনরায় চালু করা হয়েছে পাতাল রেল।

রানী এলিজাবেথ হামলাকারীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘তারা আমাদের জীবনযাপন পদ্ধতি বদলে দিতে পারবে না।’

গ্লিনগ্লিসে জি-৮ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলার উদ্দেশ্য জনসাধারণের মাঝে ক্ষোভ ও ঘৃণার উদ্রেক করা। তিনি সংস্কৃিত বিষয়ক মন্ত্রী টিসা জোয়েলকে বোমা হামলার শিকার ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য বলেন।