আফ্রিকায় অর্থ সাহায্যের ব্যাপারে একমত জি - ৮ নেতৃবৃন্দ
লন্ডনে বৃহস্পতিবারের বোমা হামলার ঘটনায় জি - ৮ সম্মেলন সংক্ষিপ্ত করা হয়েছে।
শুক্রবার সম্মেলনের শেষ দিনে আফ্রিকার আফ্রিকার ১৮টি দেশের দারিদ্র নিরসনের লক্ষ্যে ২০১২ সালের মধ্যে অর্থ সাহায্য দ্বিগুন এবং রোগশোকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে একমত পোষন করেছেন নেতৃবৃন্দ।
স্কটল্যান্ডে অনুষ্ঠিত জি -৮ সম্মেলনে নেতৃবৃন্দ পৃথিবীর দরিদ্র অঞ্চল আফ্রিকায় অর্থ সাহায্য দ্বিগুন করতে একমত হয়েছেন। সম্মেলনে ২০১০ সালের মধ্যে সাহায্য দ্বিগুন অর্থাৎ ২৫ বিলিয়ন থেকে ৫০ বিলিয়ন পাউ- করা হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। অফ্রিকায় সাহায্য বাড়ানোর ব্যাপারে একমত হলেও বিশ্ব উষ্ণায়নের ব্যাপারে তারা একমত হতে পারেননি।
কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর না করা একমাত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে তার অবস্থান বদলায়নি।
ল-নে বোমা হমালার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবারের বোমা হামলা জি-৮ সম্মেলনকে বানচাল করতে পারেনি।
এ ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন, জি-৮ নেতাদের সমঝোতায় পৌঁছানোর সুযোগকে এই হামলা ধ্বংস করতে পারেনি।
সম্মেলনে বাণিজ্য বিষয়ে উন্নয়নশীল ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকায় বাণিজ্য শুল্ক কমানোসহ অন্যান্য বাণিজ্য বাঁধা দূর করার ব্যাপারে আলোচনা হয়।
