২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি হলেও পাকিস্তানের আতঙ্কিত হওয়ার কিছু নেই: রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটি সামরিক চুক্তি হলেও তা নিয়ে পাকিস্তানের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 05:11 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারটি মাথায় রেখেই এ চুক্তি করছে।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কসুরি’র সাথে টেলিফোনে রাইস এ কথা বলেন। পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারে তিনি খুরশিদ মাহমুদ কাসুরিকে আশস্থ করেন। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

বিবৃতিতে  রাইসের উদ্ধৃতি দিয়ে বলা হয়,  পাকিস্তান যে যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত এবং ন্যাটো জোট বিরোধী প্রধান বন্ধু সে বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন রয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটি সামরিক চুক্তি হওয়ার পর পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল এই চুক্তি এ অঞ্চলের নিরপত্তার ভারসাম্যকে ক্ষতিগ্রস্থ করবে। এরই প্রেক্ষিতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীকে এই আশ্বাস দেন।