২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনের ৮ মন্ত্রীর পদত্যাগ

ফিলিপাইন মন্ত্রীসভার ৮ জন সদস্য শুক্রবার পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তারা প্রসিডেন্ট গ্লোরিয়া এ্যারোয়াকেও পদত্যাগের আহবান জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

তবে প্রেসিডেন্ট এ্যারোয়া পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে অর্থ, বাজেট এবং বানিজ্য মন্ত্রীরাও রয়েছেন ।

এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ইফরেন আবু কোনও সেনা সদস্যকে  রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করতে সতর্ক করে দিয়েছেন।

জাতীয় টেলিভিশনের সাক্ষাতকারে তিনি বলেন, রাজনৈতিক ব্যাপারে তিনি কোনও ধরনের হস্তক্ষেপ করবেন না।

তিনি আরও বলেন, কিছু অবসরপ্রাপ্ত  সেনা কর্মকর্তা  আমাদের সেনাদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।

অর্থমন্ত্রী সিজার পুরিসিমা বলেন, এই প্রেসিডেন্ট যত দিন থাকবেন এবং একতরফাভাবে সিদ্ধান্ত নেয়া হবে ততদিন অর্থনীতির অপূরনীয় ক্ষতি হয়ে যাবে। 

পদত্যাগকারী অন্যান্য মন্ত্রীরা হলেন বাজেট মন্ত্রী ইমিলা বনকোডিন, বাণিজ্য মন্ত্রী  জুয়ান সান্টোস, শিক্ষা মন্ত্রী ফ্লোরেন্সিও আবেদ, সমাজ কল্যান বিষয়ক মন্ত্রী কোরাজন সলিমান, আগ্রারিয়ান সংস্কার বিষয়ক মন্ত্রী রিনি ভিলা এবং সিনিয়র প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা ইমেলডা নিকোলাস ও টেরিসিটা ডিলস।