লন্ডনে বোমা হামলার পর যুক্তরাষ্ট্রে ‘কমলা’ সতর্কতা সংকেত
দিনের ব্যাস্ত সময়ে লন্ডনে বোমা হামলার প্রেক্ষাপটে ‘কপিক্যাট এ্যাটাক’ হতে পারে এ আশঙ্কায় যুক্তরাষ্ট্রে পাতাল রেল, বাস এবং কমিউটার ট্রেনে ‘কমলা’ সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
নিউইয়র্ক থেকে সানফ্রান্সিসকো শহরে বাস ও ট্রেনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিদিন যুক্তরাষ্ট্রে এক কোটি লোক এসব যানবাহন ব্যাবহার করে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে গন্ধ শুকে বোমা সনাক্ত করতে সক্ষম কুকুর ব্যবহার ও ভিডিও ক্যামেরা দিয়ে নজরদারি জোরদার এবং ট্রেন ও বাস স্টেশন গুলোতে অধিক পুলিশ মোতায়েন। রাজধানী ওয়াশিংটনের দুতাবাসগুলোতে বিশেষ করে ব্রিটিশ দুতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
