লন্ডনের পাতাল রেলে বিস্ফোরণ, ২ জন নিহত
লন্ডনের লিভারপুল স্ট্রিটে পাতাল রেল স্টেশনে বৃহস্পতিবার কমপক্ষে ছয়টি বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছে।
আহতের সংখ্যা এখনো জানা যায়নি তবে অসংখ্য আহত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। আল কায়েদা এ হামলার সাথে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর জি-৮ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার লন্ডনে ফিরে এসেছেন।
দুর্ঘটনাস্থলে ইমার্জেন্সি সার্ভিসকে তলব করা হয়েছে। লন্ডন পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে এখন পর্যন্ত পাওয়া হতাআহতের তথ্য প্রকাশ করেছে।
ঘটনার পর লন্ডন ও এর আশপাশের স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে।
লন্ডনের ফায়ার ব্রিগেডের একজন কর্মী জানান, এ ঘটনার সময় ঘটনাস্থলে চারজন ক্রু উপস্থিত ছিল এবং বাকিরা তাদের নিজ নিজ কাজে ছিল।
ট্রান্সপোর্ট ফর লন্ডন সূত্র জানায়, নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
