২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের পাতাল রেলে বিস্ফোরণ, সর্তকতা

লন্ডনের লিভারপুল স্ট্রিটে পাতাল রেল স্টেশনে বৃহস্পতিবার এক বিস্ফোরণের ঘটনার পর সেখানে ইমার্জেন্সি সার্ভিসকে তলব করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এ ঘটনার পর লন্ডন ও এর আশপাশের স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে।

লন্ডনের ফায়ার ব্রিগেডের একজন কর্মী জানান, এ ঘটনার সময় ঘটনাস্থলে চারজন ক্রু উপস্থিত ছিল এবং বাকিরা তাদের নিজ নিজ কাজে ছিল।

ট্রান্সপোর্ট ফর লন্ডন সুত্র জানায়, নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।