ইউনোকলের দরপত্র নিয়ে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা
আমেরিকার অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনোকলের একটি দরপত্রকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়েছে।
চীনের রাষ্ট্রপরিচালিত জ্বালানি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন, ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইউনোকল গ্রুপের আহ্বান করা একটি দরপত্রের বিপরীতে ১৮ দশমিক ৫ বিলিয়ন প্রস্তাব করেছে। এই প্রথম কোন চীনা প্রতিষ্ঠান বিদেশী কোন প্রতিষ্ঠানের দরপত্র কেনায় অংশগ্রহণ করলো। দরপত্রটি পেলে গোটা এশিয়ায় ইউনোকলের তেল রিজার্ভে চীনের প্রবেশ সহজ হয়ে ঊঠবে।
এদিকে মার্কিন কংগ্রেসে বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রতিনিধিসভা প্রেসিডেন্ট বুশকে জাতীয় নিরাপত্তার স্বার্থে দরপত্রটি উঠিয়ে নেয়ার দাবী জানালে চীন বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়কে রাজনীতিকরণের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে।
