২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ সালের দ্বিতীয়ার্ধে একীভূত হওয়ার ও অধিগ্রহণের তৎপরতা বাড়বে

বড় বড় ব্যবসায়িক কোম্পানি একিভূত হওয়া এবং অধিগ্রহণের ঘটনা ২০০৫ সালের দ্বিতীয়ার্থে বেশি বেশি ঘটবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

প্রাইসওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) এ কথা বলেছে। কোম্পানিগুলোর মধ্যে বিভিন্ন শিল্প অধিগ্রহণের মাধ্যমে কলেবর ও কার্যক্ষেত্র বৃদ্ধির অব্যাহত আগ্রহের পেক্ষিতে এমন অবস্থা সৃষ্টি হবে বলে ধারনা করছে পিডব্লিউসি।

অটোমোবাইল, ইউটিলিটি, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও অর্থিকসেবা খাতের বিভিন্ন ক্ষেত্রেই একীভূত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

পিডব্লিউসি-এর ট্রানজ্যাকশন সাভিসেস গ্রুপ জানিয়েছে, থমকে পড়া জাঙ্ক বন্ড বাজার এবং সম্ভাব্য উচ্চ সুদের হার বছরের শেষ ভাগে বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

পিডব্লিউসি-এর ট্রানজ্যাকশন সাভিসেস গ্রুপ-এর সদস্য বব ফিলেক বলেন,“সন্দেহ নেই মার্কিন কর্পোরেশনগুলো অধিগ্রহণের গতি বাড়াবে। যেসব কর্পোরেশনের স্টক মার্কেটে ভাল করছে আরা অধিগ্রহণের মাধ্যমে তাদের প্রবৃদ্ধি অব্যহত রাখতে চাইছে। যখন মার্কিন ক্রেতারা নিজ দেশের বাজারের দিকে লক্ষ্য রাখছে, চীনের কোম্পানিগুলো আমেরিকার দিকেও চোখ রাখছে। তারা ভাল ব্র্যান্ড সমৃদ্ধ ও সম্পদশালী মার্কিন কোম্পানি কিনে নেয়ার প্রস্তাব দিচ্ছে।

অন্যদিকে ব্যক্তি খাতের লগ্নিকারীরা আন্তর্জতিক অধিগ্রহণ করছে বেশি। সব প্রধান ফার্মই শুধু ইউরোপেই নয় এশিয়াতেও ব্যবসা সম্প্রসারণ করেছে।