২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্যে আবার একটি উপগ্রহ পাঠিয়েছে চীন

চীন  মহাশূন্যে সফলভাবে আরও একটি উপগ্রহ প্রেরণ করেছে। শিজিয়ান-৭ নামের এই উপগ্রহটি বুধবার স্থানীয় সময় ৬ টা ৪০ মিনিটে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের জিক্যুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রের ‘লং মার্চ ২ ডি’ থেকে উৎক্ষেপণ করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

উৎক্ষেপণের ১২ মিনিট পর থেকে উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে প্রদক্ষিণ শুরু করে। তিন বছরের জন্য প্রেরণকৃত ওই উপগ্রহটি মহাশূন্যের পরিবেশ পর্যবেক্ষণসহ অন্যান্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালাবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ‘লং মার্চ’ থেকে চীনের উৎক্ষেপণকৃত মিশনের সংখ্যা ৮৫ এবং ১৯৯৬ সালের অক্টোবর পর্যন্ত  ৪৩ বার প্রেরণকৃত মিশনের মধ্যে দ্বিতীয় সফল মিশন এটি। প্রথম শিজিয়ান উপগ্রহ উৎক্ষেপণ করা হয় ১৯৭১ সালে।