দারফুরে শান্তি প্রতিষ্ঠায় সুদানের সম্মতি
দীর্ঘদিন ধরে সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের সঙ্কট নিরসনে সরকার ও দুটি বিদ্রোহী গোষ্ঠি ঐকমত্যে পোঁছেছে।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় চার সপ্তাহ ধরে সমঝোতা আলোচনার পর শান্তি প্রক্রিয়ার নীতি নির্ধারনী একটি ঘোষণায় স্বাক্ষর করে তারা।
ওই ঘোষণায় গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালের প্রথমে দারফুর দ্বন্দ্বে প্রায় এক লাখ ৮০ হাজার মানুষ নিহত এবং দুই মিলিয়নের বেশি লোক গৃহহীণ হয়ে পড়ে।
এসময় কৃষাঙ্গ আফ্রিকানদের বিরুদ্ধে বর্বরতার জন্য খারতুম সরকার এবং আরব জঙ্গীদের অভিযুক্ত করা হয়।
গত বছরের আগস্ট থেকে দারফুর সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্য নিয়ে আফ্রিকা নেশন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে । মঙ্গলবার এ সংক্রান্ত পঞ্চম বৈঠক শেষ হয়, যা ২৪ আগস্ট ঘোষণা করার কথা।
মধ্যস্থতাকারী সালিম সালিম বলেন, এই ঘোষণার মাধ্যমে দারফুর সমস্যার নিরসন ও সেখানে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি প্রকাশ পেয়েছে।
অন্যদিকে বিদ্রোহী দল সুদান লিবারেশন মুভমেন্ট-এর নেতা আব্দেল ওয়াহেদ মোহাম্মদ আল-নূর এই সমঝোতাকে ‘শান্তির সূচনা’ বলে উল্লেখ করেছেন।
সুদান সরকার ও দারফুর ওই ঘোষণার মধ্য দিয়ে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং ‘ন্যায়বিচার ও জাতিগত, ধর্মীয় ও লিঙ্গভেদে সবার জন্য সমতার ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়। স্বায়ত্তশাসন এবং জাতীয় সম্পদের সমান বন্টনও প্রাধান্য পায়। সুদান এ ব্যাপারে সহায়তা করতে চাইলেও আফ্রিকার মধ্যস্থতাকারী দল এখনও বিষয়টি হুমকিমূলক পর্যায়ে রয়েছে বলে মনে করছেন।
