২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভোযান এম-৫ উৎক্ষেপণ স্থগিত করেছে জাপান

বৈরি আবহাওয়ার কারণে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীর কক্ষপথে এক্সরে দূরবীক্ষণ যন্ত্র সম্বলিত এম-৫ খেয়াযান উৎক্ষেপন স্থগিত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

জাপান মহাকাশ অনুসন্ধান সংস্থা (জেএএক্সএ) মুখপাত্র ইউকিকু কাজি জানান, আগামী শুক্রবারের আগে এ উৎক্ষেপণ কাজ সম্ভব হবে না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্যাটলাইটটিতে পাঁচটি এক্সরে টেলিস্কোপ সংযোজন করা হয়েছে। মহাশূন্যে ব্ল্যাক হোল এবং গ্যালাক্সির গঠন ও গতিধারা নিয়ে গবেষণা করতে এটি সাহায্য করবে।

গত ফেব্রুয়ারিতে জাপানের এইচ-২ রকেট প্রথম সফল উৎক্ষেপণের পর এম-৫ হচ্ছে তাদের দ্বিতীয় উদ্যোগ। ২০০৩ সালের নভেম্বরে জাপানের দু’টি গোয়েন্দা স্যাটলাইট উৎক্ষেপনের পর মধ্য পথে তা ধ্বংস হয়ে গিয়েছিল।