২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাস্কায় সাত কোটি বছর আগের ডাইনোসরদের পায়ে চলা পথ আবিষ্কার

 আলাস্কা অঞ্চলে সাত কোটি বছর আগের ডাইনোসরদের একটি পায়ে চলা পথ পাওয়া গেছে। ডিনালাই ন্যাশনাল পার্কে ওই পথটির সন্ধান লাভ করেছেন আলাস্কা ফেয়ারব্যাংক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 12:31 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

তিন আঙুল বিশিষ্ট আদি প্রকৃতির ওই মাংসাশি ডাইনোসরদের পায়ে চলা পথের চিহ্ন পার্ক এলাকায় এই প্রথম পাওয়া গেল। মূল পার্ক থেকে ৩৫ মাইল দূরে ইগলো ক্যাম্পগ্রাউন্ডের কাছাকাছি ওই এলাকাটিকে জীবাশ্মবিদরা সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করে দিয়েছেন।

প্রকৃতির ইতিহাস সংক্রান্ত জাদুঘর ডালাস মিউজিয়ামের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের কিউরেটর অ্যান্তনি ফিওরিল্লো উপকূল রেখা থেকে দূরে গভীর আলাস্কা অঞ্চলের ওই আবিষ্কার এলাকার গুরুত্ব সম্পর্কে বলেন, শুধু পথটিই গুরুত্বপূর্ণ নয়, যে এলাকায় এটি পাওয়া গেছে আরও বেশি গুরুত্বপূর্ণ। আলাস্কার গভীরে সুউচ্চ এলাকার ওই ডাইনোসরদের উত্তর বা দক্ষিণ উপকূলবর্তী এলাকার প্রাণীদের চেয়ে বেশি ঋতুবৈচিত্র্যের অভিজ্ঞতা রয়েছে বলে ধারণা করছেন তিনি।