২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুর ১১৮ সামরিক কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

পেরুর একটি আদালত ১৯৮৮ সালে কেয়ারার আন্দিয়ান গ্রামে গ্রামবাসীদের হত্যার অভিযোগে ১১৮ সামরিক কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 11:41 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিচারপতি মিলুস্কা কানো লোপেজ ১৯৮৮ সালের ১৪ মে আন্দিয়ান গ্রামে সাধারণ গ্রামবাসীদের ওপর নির্যাতন এবং ২৪ জনের হত্যাকা-ে সেনাবাহিনীর জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তিনি এ রায় দেন। খবর বিভিন্ন বর্তা সংস্থার।

এছাড়া তাদের বিরুদ্ধে পাশের দুটি গ্রামে মানবাধিকার লংঘনের অভিযোগও পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার কমিশন ঘটনাটির ১৯৯২ সালে তদন্ত কাজ সম্পন্ন করেছে। ঘটনার এক সপ্তাহ পর সেনাবাহিনী আরও তিন গ্রামবাসীকে হত্যা করে। কারণ তারা ওই ধারাবাহিক হত্যাকা-ের প্রধান সাক্ষী ছিল।