২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অযোধ্যার রাম মন্দিরে জঙ্গি হামলায় নিহত ৭, ভারতজুড়ে রেড এলার্ট

দক্ষিণ ভারতের অযোধ্যার রাম মন্দির চত্বরে মঙ্গলবার ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ৮ থেকে ১০ জনের সশস্ত্র জঙ্গি গ্র“প ঢুকে পড়লে নিরাপত্তা বাহিনীর সাথে ভয়াবহ বন্দুক যুদ্ধ শুরু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এ সময় কমপক্ষে পাঁচ জঙ্গিসহ সাতজন নিহত হয়েছে। রাজধানীসহ সারাদেশে রেড এলার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনার জন্য  পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বাকে দায়ি করেছে। 

বোমা বহনকারী এক জঙ্গি বোমা বিস্ফোরণে এবং জঙ্গিদের বহন করা গাড়ির হেলপার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

এ খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠকে বসেন।

গোয়েন্দা সংস্থার প্রাথমিক প্রতিবেদনে অযোধ্যা মন্দিরে হামলার জন্য পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বাকে দায়ি করা হয়েছে। 

নিরাপত্তা বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল নয়টায় একটি জীপ এবং এ্যামবাসেডর গাড়িতে করে জঙ্গিরা মন্দির চত্বরে ঢুকে পড়ে।

নিরাপত্তা বাহিনী গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গাড়ির চালক নিরাপত্তা বাহিনীকে জানায়, লক্ষেèৗ থেকে তাকে ১ হাজার তিনশ রুপির বিনিময়ে  ভাড়া করা হয় এবং সে হামলাকারীদের উদ্দেশ্য জানত না। সরকারিভাবে বলা হয়েছে, হামলায় মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার বর্ণনা দিয়ে ফরিদাবাদ পুলিশ কমিশনার অরুণ কুমার বলেন, নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র জঙ্গিদের দুঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। এ সময় তিন নিরাপত্তারক্ষী গুরুতর জখম হয়। ভেদ মন্দির এলাকা থেকে জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র একে-৪৭ এবং একে-৫৬ নিয়ে ঢুকে পড়ে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং আশপাশের জেলাগুলোও সীল করে দেয়।

এঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা গিরিরাজ কিশোর ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য সরকারের পদত্যাগ দাবি করেছেন।

আরএসএস মুখপাত্র রাম মাধব বলেছেন, নিরাপত্তাজনিত কারণেই জঙ্গিরা মন্দির চত্বরে সহজেই ঢুকে পড়ে ।

১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর অযোধ্যার মন্দিরে এটাই প্রথম হামলা।