দিল্লী রুটে ৫০ শতাংশ ভাড়া কমিয়েছে ইন্ডিয়ান এয়ারলাইন্স
ইন্ডিয়ান এয়ার লাইন্স মঙ্গলবার থেকে দিল্লীর কয়েকটি বিশেষ রুটের যাত্রীদের জন্য নতুন স্কিম চালু করেছে। খুব বেশি চলাচলকারী রুটের জন্য এখন থেকে মাত্র ৪ হাজার ৪১ টাকা ভাড়া গুণতে হবে। অর্থাৎ দিল্লী-মুম্বাই রুটে সাধারন ভাড়ার চেয়েও ৫০ শতাংশ কমে যাতায়াত করতে পারবে তারা।
রাষ্ট্র পরিচালিত ভারতীয় বিমান পরিবহন প্রতিষ্ঠানের মত ভারতের ব্যক্তি মালিকানাধীন বিমান কোম্পানিগুলো একই ধরণের স্কিম চালু করার ব্যাপারে চিন্তাভাবনা করছে। আগামী কয়েক দিনের মধ্যে তাদের পক্ষ থেকেও নতুন ঘোষণা আসবে।
মঙ্গলবার থেকে নতুন ভাড়ায় টিকিট বুকিং শুরু হয়েছে। এই স্কিমের আওতায় ২০০৬ সালের ৩১ মার্চ পর্যন্ত টিকিটের মেয়াদ থাকায় ভারতের যে কোন রুটে মাত্র ৪৮ হাজার ৫০০ টাকায় ১২টি ফ্লাইট কুপন কিনে রাখতে পারবেন যাত্রীরা।
এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমনের জন্য ১২টি টিকিটের জন্য খরচ পড়বে ৭২ হাজার পাঁচশ’ টাকা। অর্থাৎ প্রতি টিকিটে খরচ পড়বে ৬ হাজার টাকার কিছু বেশি। এর জন্য যাত্রীরা পাবেন ৭ শ’ ৫০ পয়েন্ট।
অন্যদিকে ইকোনোমি ক্লাসে প্রতি কুপনের জন্য যাত্রীরা পাবেন ৫ শ’ পয়েন্ট।
নতুন স্কিমের ব্যাপারে আশাবাদী ভারতীয় এয়ারলাইন্সের নির্বাহী বলেন, ভারতীয় বিমানের আগের অন্যান্য স্কিমের মত এই স্কিমও জনগণের মাঝে সাড়া ফেলতে পারবে।
প্লেন বদল এবং ফ্লাইট নম্বর পরিবর্তন না করে সিঙ্গেল কুপনের মাধ্যমে দিল্লী-মুম্বাই রুটে চলাচল করতে পারলেও দিল্লী-থিরুবনান্থাপুরাম, দিল্লী-কোচি, দিল্লী-কজিকোড় এবং দিল্লী-কোয়ামবেটর রুটে যাতায়াতের জন্য লাগবে দুটি করে কুপন।
এর আগে ইন্ডিয়ান এয়ারলাইন্স ফেব্র“য়ারি মাসে ‘বাম্পার সুপার সেভার স্কিম’ চালু করে ব্যাপক সাড়া ফেলেছিল। সেবার অল্প কয়েকদিনের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায় ।
